সাবলীলতা, বিশুদ্ধতা ও সঠিকতম অর্থ উদ্ধারে আল-কুরআনের এ অনুবাদকর্মটিকে মানোত্তীর্ণ বলে মন্তব্য করেছেন অনেকেই। আরবি ও বাংলা ভাষায় সিদ্ধহস্ত আটজন প্রাজ্ঞ আলেম-গবেষক সম্পন্ন করেছেন অনুবাদকর্মটি। সম্পাদনায় শ্রম দিয়েছেন সহিহ আকীদাসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতজন প্রফেসর। উপদেষ্টা পরিষদে ছিলেন তেরোজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। সে বিবেচনায় অনুবাদকর্মটি বিশুদ্ধতম বললে অতিরঞ্জন হবে না বলে বিশ্বাস। ইসলাম হাউসের সম্মানিত পাঠকদেরকে এ অনুবাদকর্মটি উপহার দিতে পেরে আল্লাহর দরবারে বিনীত শুকরিয়া আদায় করছি।
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - হাসান মঈন উদ্দীন - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক - মোহাম্মদ মানজুরে ইলাহী - আব্দুল জলীল ইসমাঈল হুসাইন - মুহাম্মাদ শাহজাহাহান আল মাদানী - মো: আব্দুল কাদের
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - চৌধুরী আবুল কালাম আজাদ - কাউসার বিন খালিদ - মুহাম্মাদ মুখতার আহমাদ - আ ন ম হেলালুদ্দীন - আনোয়ার হোসাইন মোল্লা - মুহাম্মাদ মুখতার আহমাদ
Publisher: আল বয়ান ফাউন্ডেশন
কবীরা গুনাহ : ইমাম শামসুদ্দীন আয যাহবী সংকলিত প্রসিদ্ধ গ্রন্থ মুখতাসার আল কাবায়ের, যা বাংলা ভাষায় অনুবাদ করে নাম দেয়া হয়েছে কবীরা গুনাহ। এ বইটি মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মানুষ এ বইয়ের সাহায্যো প্রমাণসহ জানতে পারে আল্লাহ কি কি বিষয় নিষিদ্ধ করেছেন। বড় বড় গুনাহ চিহ্নিত করা ও সেগুলো থেকে বেঁচে থাকার ক্ষেত্রে এ বইটি একটি গুরুত্বপূর্ণ পথনির্দেশক।
Author: শামছুদ্দিন আযযাহাবি
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মহিলাদের স্রাব ও প্রসূতি অবস্থার বিধিবিধান সংক্রান্ত ৬০টি প্রশ্ন: গ্রন্থটিতে হায়েয ও নেফাস বিষয়ক ৬০টি বিধান বর্ণিত হয়েছে। কিভাবে পবিত্র হবে, কিভাবে নামায পড়বে, কিভাবে রোযা রাখবে, কিভাবে হজের রুকন আদায় করবে এ বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে।
Author: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আব্দুল আলীম বিন কাওসার
বইটি উম্মুল কুরা বিশ্ব বিদ্যালয়ের দাওয়া ও উসুলুদ্দীন ফ্যাকাল্টি কর্তৃক সংকলিত। বইটিতে পবিত্র মক্কায় অবস্থিত মাশায়েরসমূহের পরিচিতি ও ইতিহাস, সেখানে গমনকারীর করণীয় ও বর্জনীয় বিষয়ে সবিস্তারে আলোচনা স্থান পেয়েছে। সাথে সাথে এ বিষয়ে প্রচলিত কুসংস্কার- ভুলত্রুটি সম্পর্কেও দিক-নির্দেশনা দেয়া হয়েছে যথার্থভাবে। বইটি সাধারনভাবে সকল মানুষ, ও বিশেষভাবে হজ পালনকারীদের উপকারে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
Reveiwers: মুহাম্মদ নুরুল ইসলাম চান্দ মিয়াঁ
Translators: হাসান মঈন উদ্দীন - মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ - দা'ওয়াহ ও উসূলুদ্দীন ফ্যাকাল্টি, উম্মুলকুরা বিশ্ববিদ্যালয়
একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে স্থান পেয়েছে ইবাদত অভিধার অর্থ ও ব্যাখ্যা, মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহর ইবাদত ও দাসত্বের পথ ও পদ্ধতি, বান্দার উপর আল্লাহর হক ও পূর্ণাঙ্গরূপে আল্লাহর ইবাদতের পথ ও পদ্ধতি।
Author: ইকবাল হোছাইন মাছুম
Reveiwers: চৌধুরী আবুল কালাম আজাদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
প্রতিটি ইবাদতেরই কিছু নিয়ম-পদ্ধতি রয়েছে। আল্লাহ্ তা‘আলা নিজে তা বর্ণনা করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তা বর্ণনা করতে বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হিজরতে পরে একটি মাত্র হজ্জ করেছিলেন। সেই হজ্জকে বিদায় হজ বলা হয়; কারণ তিনি সেই হজ্জে মানুষ থেকে বিদায় নিয়েছিলেন। এই হজ্জেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হজ্জের নিয়মপদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন: “তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ্জের পদ্ধতি জেনে নাও”। এই হজ্জের বর্ণনা দিয়েছেন বিশিষ্ট সাহাবী জাবের ইবন আব্দিল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু। গ্রন্থটিতে এই হাদীসটি বিভিন্ন ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে।
Author: মুহাম্মদ নাসিরুদ্দীন আল আলবানী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ